1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে গাইবান্ধায় জেলা যুবদলের মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে গাইবান্ধায় জেলা যুবদলের মানব বন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৬ বার

গাইবান্ধা প্রতিনিধি :
বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আজ শনিবার জেলা যুবদলের উদ্যোগে বিএনপির কার্যালয়ের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেলু ,সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম,জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মঞ্জুরুল মোর্শেদ বাবু, এ্যাড মিজান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশফেকুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি আসাদুজ্জামান সবিন, যুবনেতা ফরিদুল ইসলাম,আহমেদ কবির শাহিন, আতাউর রহমানসহ বিভন্নি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মানব বন্ধনটি সঞ্চলনা করেন জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ইউনুস আলী দুখু।
বক্তারা বলেন , সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়াকে জেল খানায় বন্দি রেখে জনগনের সঙ্গে সরকার তামাশা করছেন, সরকার বিচার বিভাগকে স্বাধীন ভাবে কাজ করতে বাঁধা দিচ্ছে। বেগম জিয়া জামিন লাভের যোগ্য থাকা সত্বে ও বার বার তালবাহনা শুুরু করছেন । বক্তারা আরো বলেন , আমরা সরকারের কাছে আশাবাদী বিজয়রে মাস ডিসেম্বরে খালেদা জিয়ার জামিনে কোন প্রকার বাঁধা প্রধান করবেন। আগামী ডিসেম্বরের ১২ তারিখে বেগম জিয়া জামিন নিয়ে কোন প্রকার অজুহাত সৃষ্টি করলে দূর্বার আন্দোলন দেওয়ার হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net