1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় রং ও ক্যামিকেল দিয়ে তৈরি হচ্ছে শিশু খাদ্য-স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

আশুলিয়ায় রং ও ক্যামিকেল দিয়ে তৈরি হচ্ছে শিশু খাদ্য-স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৭১ বার

স্টাফ রিপোর্টার ঃ দেশের মানুষ যখন করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের আশংকায় ভিত হয়ে জীবন যাপন করছেন, ঠিক সেইমুহুর্তে স্বাস্হ্য ঝুকিতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এই অসাধু ব্যাবসায়ী। করোনার প্রাদুর্ভাবে এমনিতেই স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ । শিশু সহ সকল শ্রেণীর মানুষের খাদ্য জাতীয় পণ্য তৈরির জন্য সরকারিভাবে কঠোর নজর দারি বাড়ানো হয়েছে।প্রশাসনের নজর ফাকি দিয়ে চলছে আশুলিয়ার বিভিন্ন স্থানে নামে-বেনামে এসব কারখানা যেখানে অবৈধভাবে তৈরি করা হচ্ছে তরল জাতীয় শিশু খাদ্য পণ্য ।

খোঁজ নিয়ে জানা যায় কিছু প্রভাবশালী ব্যাক্তিদের নাম ব্যবহার নিজেদের নামের পূর্বে শেখ , গোপালগঞ্জে বাড়ি নাম ব্যবহার করে অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যাক্তিদের নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত টঙ্গী এবং আশুলিয়ার বিভিন্ন স্থানে কারখানা তৈরি করে এ সকল পণ্য তৈরি করে বাজারজাত করে আসছে। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই কারখানা গুলো সিলগালা করা সহ জরিমানাও করা হয়েছিলো তবুও থেমে নেই তারা।
বর্তমানে আশুলিয়ার চানগা বড় মসজিদ রোড এলাকায় সিহাব নামে এক ব্যক্তি একটি ফ্লোর ভাড়া নিয়ে নিজেরাই কেমিস্ট সেজে রং ক্যমিক্যাল ও কোম্পানির নাম ওয়াল টাইম ব্রান্ড নাম ব্যবহার করে অবৈধভাবে কেমিস্ট ছাড়া কাগজপত্র বিহিন পণ্যের গায়ে বিএসটিআই সিল ও লোগো লাগিয়ে তৈরি করে বাজারজাত করছেন অস্বাস্থ্যকর শিশু খাদ্য জাতীয় পণ্য । স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ সহ কোমলমতি শিশুরা । তাদের খাদ্য পণ্যের তালিকায় রয়েছে, আইস ললি,আইস পপ,রোবট, হাই স্প্রিড, মটু_পাতলু, ফ্রুটো ম্যাংগো জুস সহ প্রায় দশটি আইটেমের খাদ্য জাতীয় পণ্য । এব্যাপারে সিহাবের সাথে মুঠোফোনে কথা বললে তিনি সংবাদ কর্মীদের উল্টো জেরা করতে শুরু করেন এবং কারখানায় প্রবেশ ফুটেজ বা তথ্য নিতে বাঁধা প্রধান করেন । এবিষয়ে বিএসটিআইয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম এর মুঠোফোনে জানতে চাইলে তিনি দায় সাড়া জবাব দেন । এলাকার সুশিল সমাজ জানান, অখাদ্য কুখাদ্য রং ও ক্যামিক্যাল জাতীয় খাদ্য অপরিছন্ন স্থানে তৈরি করে বাজারজাত করায় শিশু সহ সকল শ্রেণীর মানুষ খেয়ে যে কোন মহামারী ব্যাধির বা সংক্রমণের শিকার হতে পারে তাই অতিদ্রুত এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে হুমকির মুখে পড়বে কোমলমতি শিশু সহ নিম্ন আয়ের মানুষ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net