ঢাকা   ০৬:১৯:০০ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

কক্সবাজারে জ্বর নিয়ে ছাত্রীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
গায়ে জ্বর নিয়ে কক্সবাজার শহরে টুম্পা নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

টুম্পা কক্সবাজার শহরের টেকপাড়াস্থ হাঙ্গরপাড়ার জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় হলি চাইল্ড স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির ১ ঘন্টার মাথায় সোমবার (২২ জুন) ভোরে মারা যায় ওই ছাত্রী।

টুম্পার খালাত ভাই সাইফুল ইসলাম জানান, টুম্পার ২ দিন আগে থেকে গায়ে সামান্য জ্বর ছিল। সোমবার ভোর রাতে হঠাৎ হাত-পা ঠান্ডা হয়ে আসলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

সেখানে প্রথমে বেশ কিছুক্ষন ফেলে রাখলেও পরে জরুরী বিভাগ থেকে ২টি স্যালাইন দিয়ে উপরে ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে ভর্তির কিছুক্ষণ পরেই টুম্পা বলে তার গলা ব্যাথা করছে এবং দমবন্ধ হয়ে আসছে এভাবে ছফফট করতে করতেই সে মারা যায়।

এদিকে হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে-টুম্পার পালস লেভেল প্রথমে কম ছিল পরে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার পর সেটা বাড়লে ওয়ার্ডে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে ঠিক কি কারনে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনো বুঝতে পারছি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি