1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী বিভাগে করোনায় আরও ৬ মৃৃত্যু, শনাক্ত ২৫১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

রাজশাহী বিভাগে করোনায় আরও ৬ মৃৃত্যু, শনাক্ত ২৫১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪০৬ বার

মঈন উদ্দীন: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন রাজশাহী জেলায়। সোমবার (২২ জুন) এই ছয়জন মারা যান। এ দিন বিভাগের আট জেলায় নতুন করে ২৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া অন্য তিনজনের বাড়ি বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত ৩৬ জন মারা গেলেন করোনায়। আর নতুন তিনজন মারা যাওয়ায় রাজশাহী জেলায় মৃতের সংখ্যা ৬।
গোটা বিভাগে এ পর্যন্ত ৫৫ জন মারা গেলেন করেনায়। রাজশাহী ও বগুড়ার বাইরে বিভাগের নওগাঁয় ৪, নাটোরে ১, সিরাজগঞ্জে ৩ এবং পাবনায় ৫ জন মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার নতুন শনাক্ত ২৫১ করোনা রোগীর মধ্যে ১৩৬ জনই হটস্পট বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ৩৫, চাঁপাইনবাবগঞ্জে ২, জয়পুরহাটে ১, সিরাজগঞ্জে ১২ এবং পাবনায় ৬৫ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৭৫ জন। এর মধ্যে বগুড়ায় ২ হাজার ৩৩০, রাজশাহীতে ২৯৯ জন, জয়পুরহাটে ২৫৫, নওগাঁয় ২৩৯, সিরাজগঞ্জে ২৮০, পাবনায় ৩৩৬ জন, নাটোরে ১৩৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৮ জন শনাক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net