1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগী বাজারে সিটি কর্পোরেশন এর নামে চলছে নীরব চাঁদাবাজি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

টংগী বাজারে সিটি কর্পোরেশন এর নামে চলছে নীরব চাঁদাবাজি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৭০ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টংগী বাজারে সিটি কর্পোরেশনের নামে তোলা হচ্ছে রশীদ বিহীন চাঁদা আদায়।জানা যায়, টংগী বাজারে সাপ্তাহিক হাট রবিবারে বিভিন্ন ধরনের দোকানপাট বসে।এই সুযোগে বিভিন্ন চক্র বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করে আসছে বলে জানা যায়। এছাড়া বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের টংগী বাজার ইজারা বাতিল করা হয়েছে।এখন পর্যন্ত নতুন করে কাউকে ইজারা দেয়া হয়নি।এই সুযোগে বাজারের বিভিন্ন গলিতে বসা হাট গুলো থেকে চাঁদা আদায় করছে বিভিন্ন মহল।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় দোকানদার মোঃ সেলিম মিয়া (মেসার্স সাদি এন্টারপ্রাইজ) মালিক বলেন তার দোকানের জামানত ৫ লক্ষ ভাড়া ১৫০০০টাকা।বাড়িওয়ালা কে এত ভাড়া দেওয়ার পর আমাদের সিটি কর্পোরেশনের চাঁদা দিতে হয় এটা দুঃখজনক।এই সিটি কর্পোরেশনের যখন চাঁদা আদায় করত তখন ৫০ টাকা ছিল। সিটি কর্পোরেশনের ফিতা গলায় দিয়ে আজকে প্রতিটি দোকান থেকে ১০০ টাকা করে নেয়া হয়েছে,এবং আগামী রবিবার থেকে ৩০০ করে দিতে হবে বলে ধমক দিয়ে বলে রায়।
এছাড়া মেসার্স ফাতেহা গার্মেন্ট প্রোপাইটর সুজন বলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকান নিয়েছি তারপরও সিটি কর্পোরেশন কে টাকা দিতে হয়।সিটি কর্পোরেশনের এর চাঁদা আদায় কারীর কাছে মানি রিসিট চাইলে বলেন একসাথে তিন দোকান থাকলে একটি মানি রিসিট দেয়া হবে।
এছাড়া আল্লাহর দান স্টোর প্রোপাইটর নাজমুল হোসেন ও মাহিদুল গার্মেন্টস এর মালিক মাসুদ এর কাছ থেকে একই কথা বলে সিটি কর্পোরেশনের লোকজন চাঁদা আদায় করেছে। এছাড়া রাস্তায় পাশে বসে কাপড় বিক্রি করেছেন তাদের কাছ থেকেও সিটি কর্পোরেশনের নামে ভাঙ্গিয়ে ১০০ টাকা করে চাঁদা আদায় করে।

এবিষয়ে ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার এর কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমান টংগী বাজার ইজারা বন্ধ আছে তারপর ও সিটি কর্পোরেশনের লোকজন রশীদ দিয়ে চাঁদা আদায় করতে চাইলে করতে পারবে এবং সে টাকা সরাসরি সিটি কর্পোরেশনে চলে যাবে। তাছাড়া সিটি কর্পোরেশনের চাঁদার হার ৫০ টাকা।তাই কে বা কারা নিয়ম না মেনে টাকা আদায় করছে তা আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net