1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৬ বার

আনোয়ার আল শামীম :
গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষাজীবন ও আমাদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষাজীবন ও আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ ও দুর্যোগকালিন শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং সংলাপের উদ্বোধন করেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর শিক্ষা কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক খন্দকার মো. ইকবাল হোসেন, ইউনিসেফের রংপুর বিভাগীয় কর্মকর্তা জেসমিন হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী, ইউনিসেফ কর্মকর্তা সিফাতি ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, অভিভাবক, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিনিধি।
উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সদর উপজেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২ হাজার ১শ’ জন শিক্ষার্থীকে খাতা, কলম, ইরেজার, রঙ্গীন পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ক্লাস্টারের সহকারি শিক্ষা অফিসার, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net