1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় গৃহস্থের বাড়ী থেকে অজগর উদ্ধার, বনে অবমুক্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

শরণখোলায় গৃহস্থের বাড়ী থেকে অজগর উদ্ধার, বনে অবমুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪০০ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলার পূর্ব-সুন্দরবনের ভোলা নদীর পাড় সংলগ্ন শরণখোলা বাজার পার্শবর্তী একটি বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বনসংলগ্ন কামরুল খাঁনের বাড়ির মুরগির খোঁয়াড়ে ঢুকে অজগরটি গৃহস্থের পাঁচটি হাঁস ও একটি মুরগি খেয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। সোমবার সকালে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ আঃ মান্নান জানান, সোমবার সকালে কামরুলের স্ত্রী হাঁস-মুরগি ছাড়ার জন্য খোঁপটি খুলতেই বিশাল অজগরটি দেখতে পান। খবর পেয়ে বনকর্মী ও ওয়াইল্ড টিমের মাঠকর্মী আবু-নাইমের সহযোগীতায় প্রায় ২০কেজি ওজনের সাপটি ধরতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে অজগরটি সুন্দরবন থেকে নদী সাঁতরে বন পার্শবর্তী বাড়িটিতে ঢুকে পড়ে। দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের ১নম্বর কম্পার্টমেন্টে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net