1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব তোমায় দেখেছি আমি : কবি মাদল বড়ুয়া - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

মুজিব তোমায় দেখেছি আমি : কবি মাদল বড়ুয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৬৬ বার

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,পূর্ণিমার চাঁদের হাসিতে,
তোমায় দেখেছি আমি,রাখালের মধুর বাঁশিতে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি পদ্ম পাতার শিশির জলে,
তোমায় দেখেছি আমি, অশ্বথ গাছের ছায়া তলে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি শরতে সাদা মেঘের পালে,
তোমায় দেখেছি আমি,পল্লী বধুর উনূনের জ্বালে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, জনতার মধুর শ্লোগানে,
তোমায় দেখেছি আমি,সকালে পাখির কলতানে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,গরীবের ভাঙা ছাউনিতে,
তোমায় দেখেছি আমি, মাঠে ভরা শস্যের খেতে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, শ্রমিকের ঘাম ঝরা জলে,
তোমায় দেখেছি আমি,কৃষকের ধান ভাঙা কলে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,পল্লী বধুর মুখের হাসিতে,
তােমায় দেখেছি আমি,গরীবের ভাঙা ঝুপড়ীতে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, হাজার জনতার মিছিলে,
তোমায় দেখেছি আমি,জনতার শ্লোগানে ভিজিলে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,ভোরের আলোর নতুন রংএ,
তোমায় দেখেছি আমি,ফাগুনে ললনার নাচের ঢংএ।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,খেলার মাঠে দর্শক সারিতে,
তোমায় দেখেছি আমি,দূরের গ্রামের ভাঙা বাড়িতে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,গোধুলী বেলায় মাঝির ঘাটে,
তোমায় দেখেছি আমি, বিকেল বেলার সূর্য পাটে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,সকাল বেলার পাখির গানে,
তোমায় দেখেছি আমি, নদীতে মাঝির ভাটির টানে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,স্কুলে ছেলের কলকাকলীতে,
তোমায় দেখেছি আমি,গাছের ছায়ায় শিল্পীর তুলিতে

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, কামারের হাতুড়ির বাড়িতে,
তোমায় দেখেছি আমি, হায়নার মুখের হাসি কাঁড়িতে

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,নদীতে মাঝির গানের সুরে,
তোমায় দেখেছি আমি,হাটিয়া যাইতে অনেক দূরে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, জাতীয় সংঘে বাংলা ভাষনে,
তোমায় দেখেছি আমি, ক্ষুধায় গরীবের তীব্র কাঁদনে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, খেলায় সাথী নিয়ে খেলতে,
তোমায় দেখেছি আমি, গরীবের দুঃখে জল ফেলতে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি, সদা মানুষের কথা বলতে,
তোমায় দেখেছি আমি, দূরে পায়ে হেটে পথ চলতে।

হে- মুজিব,
তোমায় দেখেছি আমি, তীব্র রৌদ্রে মিছিলের সারিতে
তোমায় দেখেছি আমি, হায়নার দল তোমায় মারিতে।

হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, সবুজ ক্ষেতে শস্যর মাঠে,
তোমায় দেখেছি আমি, সকাল বেলায় নদীর ঘাটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net