1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম মহানহর ছাত্রদল নেতা অভি হত্যার বিচারের দাবিতে চবি ছাত্রদলের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

চট্টগ্রাম মহানহর ছাত্রদল নেতা অভি হত্যার বিচারের দাবিতে চবি ছাত্রদলের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪২৩ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মীর সাদেক অভি’র খুনী মাদক সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (শহিদ)।

এসময় বক্তারা চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মীর সাদেক অভি হত্যায় জড়িত মাদক সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন- ” মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিবাদী কন্ঠস্বর মীর সাদেক অভি ছুরিকাঘাতে খুন হওয়ার এক সপ্তাহ অতিবাহিত হতে চললেও খুনীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। যা সুস্পষ্টভাবে প্রশাসনের ব্যর্থতা কি’বা মাদক সন্ত্রাসীদের লালনকারী হিসেবে প্রতীয়মান হয় জনমনে। তাই অনতিবিলম্বে এই মাদক কারবারি ও খুনীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ প্রশাসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণের সৈনিক হিসেবে পরিচয় দেওয়ার আহবান জানাচ্ছি। ”

আজ বিকেল চারটায় নগরীর ষোলশহর স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খাঁন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, অর্থ সম্পাদক হাসান আহমেদ, সহ-সম্পাদক মিজানুর রহমান মিলন, বিবিএ ফ্যাকাল্টির আহবায়ক দিপংকর দাশ দিপু, ঢাবি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মাহমুদুর রহমান বাবু, কাইয়ুমুর রশিদ বাবু, ইফাদ আহমেদ রাসেল, আবদুর রাজ্জাক, মোঃ মহিম, অনিক বড়ুয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net