ঢাকা   ০২:৩৯:১৮ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু ও ৮ জন আহত।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জাহিদ হোসেন ,লালমনির হাটঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ সময় ইসলামপুর গ্রামের খন্দকার আলীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই গ্রামের জহির উদ্দিনের পুত্র রাকিব হাসান (২৪)বজ্রাঘাতে প্রাণ হারায়।এ ছাড়াও ২ জন আহত হন। আহতরা হলেন- ইসলামপুর গ্রামের ইব্রাহিমের পুত্র বাচ্চা মিয়া (২৬) ও আছির উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩০)।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সাংবাদিকদের বলেন, সকালে গ্রামের স্যাকোয়া নদীতে মাছ ধরছিল একদল গ্রামবাসী। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই রাকিব ও জাহেদুলের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত বাচ্চা মিয়া ও শফিকুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পূর্ব বেজগ্রাম এলাকার রমজান অালীর পুত্র মন্টু মিয়া (৪০) ও অাব্দুল হামিদের পুত্র অাতি (৩৮) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায়।

এ ছাড়াও বজ্রপাতে বাচ্চা মিয়া ও শফিকুল ইসলাম সহ বিভিন্ন এলাকার ৮জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি