1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁ থানায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

সোনারগাঁ থানায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৩৪ বার

সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় দৈনিক অালোর বার্তা ২৪ ডটকম ও সত্যের সন্ধানে নামক দুটি অনলাইন পত্রিকা ও এর সম্পাদক প্রকাশক এবং রিপোর্টারের বিরুদ্ধে সোনারগাঁ খানায় অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসী। সোমবার সোনারগাঁ পৌরসভা এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী হাজী শাকিল রানার স্ত্রী সাদিয়া নাসরিনের এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, জনৈক রাজু অাহমেদ নামে এক কথিত সাংবাদিক দৈনিক অালোর বার্তা ২৪ ডটকম ও সত্যের সন্ধানে নামক দুটি অনলাইন পত্রিকায় সোনারগাঁ পৌরসভার টিপুরদি এলাকার প্রবাসী হাজী শাকিল রানার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যে প্রতিবেদন প্রকাশ করে। যেখানে স্থানীয় ভুমিদস্যু ও চৈতি কোম্পানির পেইড দালাল লায়ন মোশারফ ভিক্টিম হাজী শাকিলের কাছে ৭ কোটি ৮২ লক্ষ টাকা পাওনা বলে দাবি করা হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজী শাকিল রানা বলেন, তার পৈত্রিক ও কেনা জমি জোরপুর্বক দখল করে লায়ন মোশারফ বহু টাকার বিনিময়ে চৈতি কোম্পানিকে দিয়েছে। আমার ও আমার পিতা জামাল উদ্দিনের নামে এসকল জমির বৈধ কাগজপত্র ও দখল রয়েছে। যেটা সোনারগাঁয়ের প্রশাসনসহ সবাই অবগত। কিন্তু লায়ন মোশারফ নিজের অপকর্ম ঢাকতে এরকম অহেতুক পাল্টা অভিযোগ তুলছেন। কিন্তু, ওই দুই পত্রিকার কথিত সাংবাদিক ঘটনার কোন প্রকার যাচাই বাছাই না করেই টাকার বিনিময়ে সংবাদ পরিবেশন করেছেন এবং আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছেন। তাই আমরা তথ্যপ্রযুক্তি অাইনে ব্যবস্থা নিতে সোনারগাঁ থানা পুলিশের কাছে অাবেদন জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net