1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নরসিংদীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৮২ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী সদরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা টিমের সদস্যরা। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় এর নেতৃত্বে একটি টিম নরসিংদী মডেল থানাধীন উত্তর বাগহাটা এলাকা থেকে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন (১) সিরাজ মিয়া (৪৫), পিতা, মৃত- সোনা মিয়া, (২) ডালিয়া বেগম (২২), স্বামী-অভি মিয়া, পিতা-সিরাজ মিয়া, (৩) মোজাম্মেল মিয়া (২০) পিতা- সিরাজ মিয়া। তাদের প্রত্যেকের বাড়ি সদরের সাটিরপাড়া এলাকায়, উত্তর বাগহাটা (মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া)। ৩ জন মাদক ব্যবসায়ী একই থানা ও জেলার বাসিন্দা। এ ছাড়া আসামি (৪) হাসান আলী হাসুইন্না (৪৫), পিতা, মৃত- মনু মিয়ার বাড়ি নরসিংদীর পলাশ থানার দক্ষিণ দেওড়া গ্রামে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি, অপর আসামী হাসান আলীর বিরুদ্ধে ২টি এবং আসামী মোজাম্মেলের বিরুদ্ধে ২টিসহ প্রত্যেকের বিরুদ্ধেই মাদক মামলা রয়েছে। আটককৃতদের আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net