ঢাকা   ০৯:৩৫:০৭ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

র‌্যাবের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লে. কর্নেল আশিক বিল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৭৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে লে. কর্নেল আশিক বিল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (৮ জুলাই) এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে তিনি লে. কর্নেল সারওয়ার বিন কাশেমের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংসহ গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করছিলেন লে. কর্নেল সারওয়ার। এখন থেকে বাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বর্তমানে র‌্যাব-১১ এর সিও’র দায়িত্বে থাকা লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার র‌্যাব-২ এর সিও’র দায়িত্ব পাচ্ছেন।

লে. কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র‌্যাব-২ এর সিও’র দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান, মোহাম্মদপুর, ধানমন্ডির কিশোর গ্যাংয়ের আধিপত্য বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি