1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পারিবারিক কলহে বাড়ী ছাড়া, পরে বাঁশঝাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

পারিবারিক কলহে বাড়ী ছাড়া, পরে বাঁশঝাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৯৯ বার

ফজলে মমিন, গাজীপুরঃ
প্রথম স্ত্রী থাকার পরও তাজউদ্দিন(৬৫) প্রতিবেশী ১৯ বছর বয়সী এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন এই যুবতী। এ ঘটনা ধামাচাপা দিতে তাজউদ্দিন এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে আপোষ করেন এ যুবতীর সাথে। এতে প্রথম স্ত্রীর সাথে তার সম্পর্কের অবনতি হয়। বাড়ীতে শুরু হয় ঝগড়া বিবাদ। এক পর্যায়ে বের হয়ে যান বাড়ী থেকে পরে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ীর অদূরে বাঁশঝাড়ে পাওয়া যায় বৃদ্ধ তাজউদ্দিনের ঝুলন্ত দেহ।

গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ গত মঙ্গল বার গভীর রাতে বিন্দুবাড়ি গ্রাম থেকে মো. তাজ উদ্দিন (৬৫) এর অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের রহমত আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী সন্তান থাকার পরও তাইজ উদ্দিন প্রতিবেশী বাচ্চু মিয়ার মেয়ে লিমা (১৯) এর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লিমা গর্ভবতী হয়ে পরে। এঘটনা প্রকাশ পেলে উভয় পরিবারে আলোচনা হয়। থানায় অভিযোগও করেন লীমা। পরে জমি, একটি ঘর ও নগদ এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে লিমাকে তাজ উদ্দিন বিয়ে করেন। এতে প্রথম স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি হয় তার।
গত শুক্রবার প্রথম স্ত্রীর সাথে ঝগড়া হলে সে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে গলায় গামছা বাঁধা ঝুলন্ত অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net