1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংশপ্তক - পিস প্রকল্পের উদ্যোগে কোতোয়ালী থানার সাথে "Ask your Local Police" সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

সংশপ্তক – পিস প্রকল্পের উদ্যোগে কোতোয়ালী থানার সাথে “Ask your Local Police” সভা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৫৬ বার

চট্টগ্রাম প্রতিনিধি :
১১ জুলাই ২০২০ ইং তারিখে বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক, দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সিএমপির আওতাধীন কোতোয়ালী থানার সাথে জুম অনলাইন মিটিং মাধ্যমে “Ask your Local Police” সভা সম্পন্ন করে।

বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায়, দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২০টি ওয়ার্ড এবং ৬টি উপজেলায় পিস প্রকল্প বাস্তবায়ন করছে।
এই সভায় উদ্দেশ্য হচ্ছে, জনগণের সম্পৃক্ততায় এলাকার কমিউনিটি পুলিশিং এবং থানার সহযোগিতা নিয়ে সকল ধরণের নির্যাতন , সহিংসতা, মাদক, ইভ টিজিং সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড কমানোর লক্ষ্যে আইন শৃংখলাবাহিনীকে সম্পৃক্ত করা।এইক্ষেত্রে অংশগ্রহণ কারীরা বিভিন্ন প্রশ্নের উত্তরে কোতোয়ালী ওসি মোঃ মহসিন এবং সিপিও এস আই সজল দাশ আইন-শৃংখলা উন্নয়নের বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, উপস্থিত ছিলেন, ৩৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সদ্য করোনাজয়ী হাসান মুরাদ বিপ্লব, ১৬,২০ ৩২ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আন্জুমান আরা বেগম, ৩৩,৩৪,৩৫ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ(বেবী) , সাংবাদিক, এডভোকেট, সিপিএফ নেতৃবৃন্দ দ্যা এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি, সংশপ্তকের নির্বাহী এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
কোতোয়ালী ওসি মোঃ মহসিন সংশপ্তকের এই ধরণের উদ্যোগের জন্য ভ’য়সী প্রশংসা করেন এবং অন্যান্য সংগঠনকেও অপরাধ নিরসনে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সভাটি সম্পন্ন হয়। দ্যা এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি জয়নাল আবেদীন সভার আলোচনার সারসংক্ষেপ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net