1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং রাজনীতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং রাজনীতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩১৫ বার


আমাদের আশপাশের জীবন যাত্রা ও সমাজ ব‍্যাবস্হা পর্যালোচনা করলে দেখতে পাই আমাদের এই অবক্ষয়ী সমাজব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশের ভবিষ্যত যুবসমাজ। নৈতিকতাহীন শিক্ষায় তারা দূরে সরে যাচ্ছে পরিপূর্ণ মানুষ হওয়া থেকে। আর হয়ে যাচ্ছে বখাটে, মাদকাসক্ত, ধর্ষক, ইভটিজার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, সুদখোর ও ঘুষখোর। এতে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ন্যায়নীতি ও ন্যায়বিচার। স্যাটেলাইটের সুবাদে উন্মুক্ত অপসংস্কৃতির দাপটে হারিয়ে যাচ্ছে চিরায়ত দেশীয় সংস্কৃতি। মোবাইলে ইন্টারনেট চালানো সহজ হওয়ায় যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি শিশুরাও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রযুক্তির অপব্যবহার কল্যাণের নামে অকল্যাণে বয়ে আনছে। ফলে নৈতিক শিক্ষার অভাবে জাতি আজ এক সর্বগ্রাসী অবক্ষয়ের কবলে পড়ছে।
সমাধানের উপায়: দেশে ভয়াবহ ব্যাধির মত দানা বাঁধছে নৈতিক ও সামজিক অবক্ষয়। সমাজ বিশ্লেষকদের আশঙ্কা, এখন থেকে এর লাগাম টেনে ধরতে না পারলে আগামী বছরগুলোতে খুব অল্প সময়ের মধ্যে ভয়াবহ রূপ নেবে সামাজিক অবক্ষয়। প্রতিদিন একটু একটু করে অবক্ষয়ের অতল অন্ধকারে হারিয়ে যাচ্ছে দেশ।
আমাদে সমাজেকে এই অপব‍্যাবস্হা থেকে রক্ষা করার
জন্য প্রয়োজন কিছু পদক্ষেপ-

* নৈতিক শিক্ষার আলোকে জাতিকে গড়ে তোলা প্রয়োজন।
* অপসংস্কৃতির উন্মুক্ত আগ্রাসন রোধকল্পে আইনি ও সামাজিক পদক্ষেপ নেওয়া উচিত।
* সামাজিক অনুশাসন জোরদার করা উচিত।
* আদর্শিক পরিবার গড়ে তোলা উচিত।
* পারিবারিক বন্ধন দৃঢ় করা উচিত।
* বিপরীত লিঙ্গের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধার মানসিকতা থাকা উচিত।
* প্রযুক্তির অপব্যবহার রোধে পদক্ষেপ নেওয়া উচিত।
* মিডিয়া ও গণমাধ্যমকে ন্যায়-নীতি ও আদর্শের পথে ধাবিতকরণে উৎসাহিত করা উচিত।
* দুর্নীতিবাজ ও ঘুষখোর রোধে রাষ্ট্রীয়ভাবে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
* পক্ষ ও বিপক্ষের খোলস ছেড়ে সত্য বলার মানসিকতা থাকা উচিত।
* আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা দরকার।
* সর্বক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে।
এভাবে সার্বিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে নৈতিক ও মূল্যবোধের শিক্ষায় আলোকিত এক পরিচ্ছন্ন সমাজ ও দেশ। আসুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মতপার্থক্য ভুলে সুন্দর একটি জাতি গড়ি। যে জাতি উপহার দেবে সুন্দর একটি সমাজ ও দেশ।

লেখক : সলিসিটর মো:ইকরামুল হক মজুমদার, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net