1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমিন মডেল স্কুল এন্ড কলেজ বন্ধ রেখেও বেতন নিচ্ছেন নিয়োমিত! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

আমিন মডেল স্কুল এন্ড কলেজ বন্ধ রেখেও বেতন নিচ্ছেন নিয়োমিত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৬৩৬ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ বর্তমান দেশের করোনা ভাইরাস সংক্রমন রোধে লগডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নিয়োমিত বেতন নিচ্ছেন আশুলিয়ার আমিন মডেল স্কুল এন্ড কলেজ নামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। রবিবার (১২ জুলাই) দুপুরে আমিন মডেল টাউন স্কুলের সামনে গিয়ে দেখা যায়,সন্তানদের স্কুলের বেতন দিতে এসেছেন অভিভাবকরা।
অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, করোনার প্রাদুর্ভাবে সরকারী নির্দেশনায় এই স্কুলটিও প্রায় তিনমাস যাবৎ বন্ধ আছে । স্কুলটি বন্ধ থাকলেও প্রতিমাসে নিয়োমিত মাসিক বেতন তাদের পরিশোধ করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানিয়েছেন, তাঁর ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে। মাসে ১৩শ টাকা স্কুলে বেতন দিতে হয়। ১৬ মার্চ থেকে এই পর্যন্ত স্কুল বন্ধ আছে ,বন্ধ থাকাকালীন সব মাসের বেতন পরিশোধ আছে শুধু জুন মাসের বেতন বকেয়া । স্কুল থেকে তাদের জানিয়েছেন বেতন বকেয়া থাকলে তারঁ ছেলেকে পরিক্ষায় প্রশ্নপত্র দেওয়া হবেনা। তাই জুন মাসের বেতন পরিশোধ করতে আসছেন তিনি।
এ ব্যাপারে আমিন মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সাথে কথা হলে তাঁরা বলেন,আশপাশের সকল স্কুলেই এভাবে বেতন নিচ্ছে ,আমরাও নিচ্ছি। তবে দরিদ্র ছাত্র-ছাত্রীদের কারো কাছ থেকে অর্ধেক আবার অনেকের কাছ থেকে নিচ্ছিনা । শিক্ষকদের দিকটাও দেখতে হবে। তাদের তো খেয়ে বাচতে হবে।
এদিকে এক রিক্সা চালক অভিভাবক বলেন, আমার ছেলে ৫ম শ্রেণীতে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে তারপরও নিয়োমিত মাসিক বেতন দিতে হয় । গত তিনমাস স্কুল বন্ধ তবুও বেতন দিতে হচ্ছে।

সাভার উপজেলা শিক্ষা অফিসার তাফসিরা ইসলাম লিজা বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বেতন নেয়ার নির্দেশনা দেওয়া হয়নি। এ ধরণের অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান মালিক ও উভয়েরই মানবিক হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net