1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে মৃত মুক্তিযোদ্ধা ও পুলিশ পরিবারে সন্ত্রাসীদের হামলা ও ভাংচুরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

সীতাকুণ্ডে মৃত মুক্তিযোদ্ধা ও পুলিশ পরিবারে সন্ত্রাসীদের হামলা ও ভাংচুরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩২৪ বার

অশোক দাশ, সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহানগর গ্রামে মৃত মুক্তিযোদ্ধা ও পুলিশ পরিবারের উপর হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে সন্ত্রাসীরা।
রবিবার ১৯ জুলাই সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তার লিখিত বক্তব্যে জানান, গত ১৫ জুলাই (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নোমানের নেতৃত্বে ৪-৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে তাদের বসতঘর ভাংচুর করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এসময় বাধা দিলে সন্ত্রাসীরা পুলিশ পরিবারের রোকসানা আক্তার স্মৃতি(২৩), সাকিব হোসেন(১৭) ও মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তারকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকসানা আক্তার স্মৃতি, মীর সাকিব হোসেন,মো: শহিদুল্লাহ।
এদিকে ঘটনায় আহত মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেলা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেন এবং পুলিশের স্ত্রী রোকসানা বাদী হয়ে এজাহার আকারে একটি মামলা দায়ের করেন। মুক্তিযোদ্ধা ও পুলিশ পরিবার বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে বসবাস করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য ৩.৭৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল এবং উক্ত ভূমিতে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net