1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু প্রধান আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

নোয়াখালী হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু প্রধান আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৩০ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ড অভিযান চালিয়ে হাতিয়ার থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফকির খালে অভিযান চালিয়ে তাকে আটক করে হাতিয়া কোস্টগার্ড।

এ সময় ঘটনাস্থল থেকে শুটার গান ১টি, ১নলা বন্দুক ১টি, ২ রাউন্ড গুলি ও ৩টি বগিদা উদ্ধার করে কোস্টগার্ড। আটককৃত, মো.রাসেল (২৮), নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুস’র ছেলে।

জানা যায়, নিঝুম দ্বীপের ফকির খালে জলদস্যু রাসেল’র নেতৃত্বে তার বাহিনী ডাকাতির প্রস্তুতি নেওয়ার সমশ কোস্টগার্ড ফকির খালে অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু রাসেল বাহিনীর সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে জলদস্যু বাহিনীর প্রধান রাসেল দৌড়ে পালানোর সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত রাসেল’র বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবে। দুপুরের দিকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবে। দুপুরের দিকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net