1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

মানিকছড়িতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩২৭ বার

মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):- গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি উপজেলা বাজারস্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সেই ইসকন মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে মন্দির পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের হাতে আর্থিক সহায়তা তুলেদেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী মো. কাওসার জাহান, পিএসসি,জি।
এর আগে মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় হত-দরিদ্র ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে খাদ্য সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

উক্ত খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানকালে মেজর রাহাত আহমেদ, পিএসসি, জি, ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম সৌখিন এবং লে. রাইয়ান বিন মাকসুদ মৌন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল পাল উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net