1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় কর্মহীন ৯৬০০ সংস্কৃতিসেবীকে সাড়ে ৪ কোটি টাকার অনুদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

করোনায় কর্মহীন ৯৬০০ সংস্কৃতিসেবীকে সাড়ে ৪ কোটি টাকার অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬২৬ বার

নিজস্ব প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

করোনায় কর্মহীন ৯৬০০ সংস্কৃতিসেবীকে সাড়ে ৪ কোটি টাকার অনুদান
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া সারাদেশের ৯ হাজার ৬০০ জন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে এ পর্যন্ত ৪ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রদত্ত বিশেষ অনুদানের মধ্যে প্রথম কিস্তিতে ৬৪ জেলার ৩ হাজার ২০০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৬০ লাখ টাকা ও দ্বিতীয় কিস্তিতে ৩ হাজার ৪০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৫২ লাখ টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে বিতরণ করা হয়। তাছাড়া ঢাকা মহানগরীর সংস্কৃতিসেবীদের প্রথম কিস্তিতে এক হাজার ৩৩৯ জনকে ৬৬ লাখ ৯৫ হাজার টাকা ও দ্বিতীয় কিস্তিতে এক হাজার জনকে ৫০ লাখ টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংঘ, প্রতিষ্ঠান ও ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে সরাসরি এক হাজার ২১ জন সংস্কৃতিসেবীকে প্রায় ৩৭ লাখ টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।

করোনার বিশেষ অনুদান ছাড়াও গত ২০১৯-২০ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে মন্ত্রণালয়ের নিয়মিত তালিকাভুক্ত ৩ হাজার ৭৫৬ জন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের মধ্যে ৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net