1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এনসিসিআই এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা

এনসিসিআই এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪২৪ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এনসিসিঅাই) এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করা হয়। বুধবার (২৯ জুলাই) এনসিসিঅাই এর নেতৃত্বে এ চেক হস্তান্তর করা হয়।

বাবুরহাট ও মাধবদীর ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লক্ষ টাকা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে ১০ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট হাজী আলী হোসেন শিশির সিআইপি। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনসিসিঅাই’র ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন, পাইকারচর ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী হাজী আবুল হাসেম, এনসিসিঅাই’র পরিচালক কাজিম উদ্দিন ভূইয়া, আল আমিন রহমান, মাধবদীর এমএমকে ডাইং এর স্বত্বাধিকারী হাজী আব্দুল মোমেন মোল্লা, বসুতি ডেভেলপমেন্ট প্রোপার্টির মনিরুজ্জামান ভূইয়া, মুক্তাদিন ডাইং এন্ড প্রিন্টিং এর পরিচালক মোক্তাদিন হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net