1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাউছিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান দিলেন- শিক্ষা উপমন্ত্রী নওফেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

গাউছিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান দিলেন- শিক্ষা উপমন্ত্রী নওফেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩০৬ বার

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রীর নাসিরাবাদস্থ বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠানে চলমান করোনা পরিস্থিতিতে গাউসিয়া কমিটির কাফন-দাফন, এ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ বিভিন্ন সেবা মুলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,করোনা রোগী সেবা ও কাফন-দাফন বিষয়ক কর্মসুচীর প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ এরশাদ খতিবী ও মুহাম্মদ হাসান প্রমুখ। চলমান করোনা পরিস্থিতিতে সরকারের পাশে থেকে এ সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রী গাউসিয়া কমিটির সকলকে ধন্যবাদ জানান। মন্ত্রী মহোদয় ও তাঁর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন তাঁদের মরহুম পিতা চট্টগ্রামের সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ হতে গাউসিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন। ভবিষ্যতেও তিনি এ মহৎ কর্মকাণ্ডে গাউসিয়া কমিটির সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন বলে মত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net