1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষীপুর ইউনিয়ন ব্লাড ব্যাংক-এর পদযাত্রা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

লক্ষীপুর ইউনিয়ন ব্লাড ব্যাংক-এর পদযাত্রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭২৩ বার

আবদুল্লাহ আল মারুফঃ সামাজিক উন্নয়ন ও রক্তের চাহিদা মেটাতে বরুড়ার লক্ষীপুর ইউনিয়নের সামাজিক সংগঠন ‘লক্ষীপুর ইউনিয়ন ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই (সোমবার) অনলাইনের মাধ্যমে প্রথমে সংগঠনটি যাত্রা শুরু করে। নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে, ২ আগষ্ট (রবিবার) বিকাল ৩ টায় সংগঠনটির প্রথম মতবিনিময় ও কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।

লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা হাফিজুর রহমান সলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উদ্দ্যোক্তা ও লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, লক্ষীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন,মাদ্রাসা শিক্ষক বিল্লাল হোসেন, জালাল সাজু গোলাম ফারুক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল কাদের, শিক্ষক খোরশেদ আলম,আবুল কাসেম রিশাত, মোঃ সহিদ, সোহেল সহ লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ।

পরে উদ্দ্যোক্তা মোহাম্মদ আলীকে আহবায়ক, তাজুল ইসলাম মজুমদার, ফারুক হোসেন মিয়াজী, সাইফুল ইসলাম সেলিম ও বিল্লাল হোসেন আরজুকে যুগ্ম আহবায়ক,ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাককে সদস্য সচিব করে সংগঠনের তিন মাসের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক রাজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net