1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক লক্ষ ছিন্নমূল মানুষকে এক বেলা আহার তুলে দিলেন- শক্তি ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী

এক লক্ষ ছিন্নমূল মানুষকে এক বেলা আহার তুলে দিলেন- শক্তি ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৯৪ বার

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
করোনাভাইরাসের কারণে দেশের লাখো মানুষ দিনে দিনে অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে। অনাহারের এই দৌঁড়ে সবার আগে রয়েছে পথশিশু ও ছিন্নমূলের মানুষগুলো। কারণ মেম্বার-চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের কাছে এদের কোনো সঠিক তালিকা নেই। তাই নেতারা কখনই তাঁদের কাছে আসে না। তাই বলে কি এই মানুষগুলো না খেয়ে থাকবে? এটা হতেই পারে না। তাইতো শক্তি ফাউন্ডেশন ঈদ-উল- আযহার উপলক্ষে এক লক্ষ আহার, এক লক্ষ হাসি কর্মসূচি বাস্তবায়নে দেশের সব চাইতে অবহেলিত এক লক্ষ মানুষকে এক বেলা আহার তুলে দিলেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় পথ শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন শক্তি ফাউন্ডেশন।
শক্তি ফাউন্ডেশনের কর্মীরা দেশের এক লক্ষ মানুষের হাতে এই খাবার পৌঁছে দেন।

কোতয়ালী এরিয়ার সুপারভাইজার মুহাম্মদ নুরুন্নবী বলেন, দেশে এক অদ্ভুত পরিস্থিতি চলছে। লক ডাউন সীমিত আকারে খুলে দেয়া হলেও ছিন্নমূল ও পথশিশু মানুষগুলো খাবারের সমস্যায় ভোগছেন। যে শিশুদের ঘর নেই, তাঁদের কে খবর নিবে? তাদের অবস্থার কথা চিন্তা করে শক্তি ফাউন্ডেশন এই মহৎ উদ্যোগ নিয়েছেন।

চট্টগ্রাম রিজিয়ন হেড জসিম উদ্দিন বলেন, ঈদ-উল- আযহার উপলক্ষে শক্তি ফাউন্ডেশন দেশের এক লক্ষ হতদরিদ্র ও ছিন্নমূল মানুষকে মধ্যাহ্নভোজন তুলে দেয়া হলো।

তিনি বলেন, চট্টগ্রামে ৬ হাজার ছিন্নমূল মানুষকে এক বেলা আহার তুলে দেন শক্তি ফাউন্ডেশন।

ট্রেনার আতাহার ইকবাল বলেন, শক্তি ফাউন্ডেশন সবসময় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও শক্তি ফাউন্ডেশনের এই উদ্যেগ অব্যাহত রাখবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net