ঢাকা   ০৫:০৩:৩২ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

খুটাখালী সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও আদর্শ পাঠাগার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭৩৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন,কক্সবাজার:
চকরিয়া উপজেলার খুটাখালীতে আদর্শ পাঠাগার এর শুভ উদ্বোধন ও খুটাখালী সাহিত্য পরিষদ কক্সবাজার এর ঈদ পুনর্মিলনী মঙ্গলবার(৪ আগষ্ট) সম্পন্ন হয়েছে।

সংগঠনের সদস্য ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুটাখালী সাহিত্য পরিষদ এর সভাপতি কে এম মাহফুজুল করিম।

অনুষ্টানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামু লেখক ফোরাম এর সভাপতি বিশিষ্ট কবি ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল মনজুর।

এসময় আলোচনায় অংশ নেন আদর্শ পাঠাগার এর উদ্যোক্তা সদস্য ফরহাদুল ইসলাম, শুয়াইবুল ইসলাম তুহিন, মিনার উদ্দিন, সালমান ফারসি, রাকিব হাসান, এরফান উদ্দিন প্রমুখ।

অনুষ্টানে বক্তারা বলেন, ভার্চুয়াল জগৎ থেকে তরুণ সমাজকে বইমুখী করতে এবং জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মানে আদর্শ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, খুটাখালী শিক্ষা দীক্ষা ও সাহিত্য সংস্কৃতিতে বলিয়ান একটি উন্নত জনপদ।
পাঠাগার হলো জ্ঞান অর্জনের সূতিকাগার।
একটি আদর্শ পাঠাগার আলোকিত জনপদ গঠনে নিয়ামক ভুমিকা রাখতে পারে। তিনি সাগরকন্যা কাব্য গ্রন্থের লেখক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম মাওলানা আফজল আহমেদের স্মৃতিচারন করেন।

তিনি আদর্শ পাঠাগার এর জন্য তার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ বিশ্বাসের পঙক্তিমালা এবং মাসিক সাহিত্য কলি ম্যাগাজিন এর কয়েকটি সংখ্যা প্রদান করেন।
এসময় মেহমানকে খুটাখালী সাহিত্য পরিষদ এর ম্যাগাজিন ঝর্ণাধারা এর কয়েকটি সংখ্যা উপহার দেয়া হয়।
উপহার গ্রহন করে তিনি বই পড়া আন্দোলনকে বেগবান করতে আদর্শ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি