1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

নরসিংদীতে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫৩১ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী ঃ নরসিংদীর শিবপুর উপজেলায় ঝুমা আক্তার (১২) নামের এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গতকাল ৭ই আগষ্ট শুক্রবার দুপুরে নিহতের এ লাশ উদ্ধার করে শিবপুর মডেল থানার পুলিশ।
নিহত ঝুমা আক্তার শিবপুরের দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বাবা মুকুল মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে মাদ্রাসার টিউবওয়েলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঝুমা। পরে অনেক খোঁজাখোজি করে কোথাও পাওয়া যায়নি তাকে। আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি কলাবাগানে লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কলাবাগানে নিয়ে এক বা একাধিক ব্যক্তি ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করার জন্য ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত বলা যাবে। এ ঘটনায় নির্মানাধীণ মাদ্রাসার চার শ্রমিককে প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net