1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্ত ওসি মহসীনের জন্য জুমায় মসজিদে মসজিদে দোয়া - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

করোনা আক্রান্ত ওসি মহসীনের জন্য জুমায় মসজিদে মসজিদে দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩০০ বার

এম এইচ সোহেল, চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের রোগমুক্তি কামনায় থানা এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে জুমার দিন দোয়া করেন মুসল্লিরা।

শুক্রবার (৭ আগস্ট) থানা এলাকার আওতাধীন কদম মোবারক শাহী জামে মসজিদ, হযরত শাহ আনিস (রাঃ) জামে মসজিদ, পিডিবি অফিসার্স কোয়াটার জামে মসজিদ, রহমতগঞ্জ জামে মসজিদ, বাইতুল ফালাহ জামে মসজিদ, দোস্ত কলোনীজামে মসজিদ, নুর মসজিদ, পুরাতন বিমান অফিস জামে মসজিদ, তরিবিয়ত খাঁ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদে জুমার নামাজ শেষে ওসি মহীসের সুস্থতায় দোয়া করা হয়। দোয়ায় মুসল্লীরা শরীক হয়ে মহান আল্লাহর দরবারে ওসি মহসীন যাতে আবার কর্মস্হলে ফিরে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে পারেন এই কামনা করা হয়।

এই ব্যাপারে আসকার দিঘির পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ধর্মেন্দু দাশ বলেন, থানা এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় ওসি মহসীন স্যারের রোগ মুক্তির জন্য জুমার দিন দোয়া করিয়েছেন। এরজন্য ওসি স্যারসহ আমরা পুলিশ এলাকাবাসির নিকট কৃতজ্ঞ। পুলিশের প্রতি এলাকাবাসির এরকম আয়োজন আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিলো।

প্রসঙ্গত ওসি মহসীন কোরবানির ঈদের দিন সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করেন। এরপর তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান। গত মঙ্গলবার (৪ আগস্ট) করোনার নমুনা দেন তিনি। বুধবার (৫ আগষ্ট) করোনা পজেটিভ ধরা পরে।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মাঠে সক্রিয় ছিলেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net