1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনীর ইন্তেকালে জামায়াতের শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনীর ইন্তেকালে জামায়াতের শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৮৯ বার

নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দীন কালু’র সহধর্মিনী জহুরা আক্তার পাখি (৫২) আর নেই। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নাঙ্গলকোট পৌর সদরের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৩ টায় নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জহুরা আক্তার পাখির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ আমির আব্দুল করিম, সেক্রেটারি জামাল উদ্দিন, উত্তর আমির মাওলানা এস এম মহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনাবা জহুরা আক্তার পাখি’র ইন্তিকালে আমরা একজন দ্বীনদারকে হারালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার স্বামী নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দীন কালু’সহ শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net