1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৩৮ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ লাখ টাকা ব্যয়ে এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটির উদ্বোধন করলেন- প্রাক্তণ মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

করোনা আক্রান্ত রুগীদের মধ্যে শ্বাসকষ্টের রুগীদের অক্সিজেন প্রদান সেবা পুরোপুরী নিশ্চিত হবে এবার। পূর্বে কবিড-১৯ আক্রান্তদের মধ্যে শ্বাসকষ্টের রুগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে দিতে হতো। অনেক রিক্সে থাকতো রুগী। এখন তাৎক্ষনিক এখানেই অক্সিজেন সেবা পাবেন যেকোনো শ্বাসকষ্টের রুগী।

সোমবার (১০ আগস্ট) হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে অক্সিজেন প্লান্ট উদ্বোধনে উপস্থিত ছিলেন- হাটহাজারী ইউএনও মোহাম্মদ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতাব, সাংসদের একান্ত সহকারী সৈয়দ মন্জুরুল আলম, হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশান) তৌহিদুল আলম, ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামিম, গুমানমর্দন চেয়ারম্যান মজিবুর রহমান, উত্তর মাদার্শা চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, মেখল মানবিক আইসোলেশন সেন্টারের উদ্যেক্তা ও কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ইছা আহমেদ, জাতীয় পার্টি নেতা আবুল কালাম আযাদ ও খোরশেদুল আলম, জাহাংগীর আলম প্রমূখ।

সাবেক মন্ত্রী বলেন- হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন’ একটি যুগান্তকারী পদক্ষেপ, এটি বাস্তবায়ন হওয়ার কারনে কোনো রুগীকে সময়মতো অক্সিজেন দিতে না পারায় মৃত্যুবরণ করতে হবে না’ আশা করা যায়। এটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ এবং সহায়তা প্রদানকারী চবি শিক্ষকবৃন্দের সহায়তা, স্থানীয় ব্যবসায়ী-শিল্প প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগ নেতা ওসমান কবির রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, হাটহাজারী পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সাহেদ প্রমুখ এসময় ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net