1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৩৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মোহাম্মদ আল ফাহাদ (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদের পাঠানবাড়ি ঘাট থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাহাদ উপজেলার বাহাদিয়া মুন্সিবাড়ি গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে কেজি-৪ এ পড়াশোনা করতো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) বিকেলে ফাহাদসহ আরো পাঁচজন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকা দিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে অন্য পাঁচজন সাঁতরে নদের পাড়ে উঠতে পারলেও নদে ডুবে নিখোঁজ হয় ফাহাদ।

ঘটনার পর থেকে স্থানীয় লোকজন বিরামহীনভাবে ফাহাদের খোঁজ করতে থাকে।

এক পর্যায়ে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে পাঠানবাড়ি ঘাটে ড্রেজার মেশিনের ভাসমান পাইপের পাশে ভাসমান অবস্থায় ফাহাদের মরদেহ পাওয়া যায়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা লিপিবদ্ধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net