1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে ৬ জনকে জেল জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি

শ্রীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে ৬ জনকে জেল জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫৮০ বার

আব্দুর রকিব মুন্সীগঞ্জ প্রতিনিধি : শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে ২ মাদক কারবারি ও ৪ মাদকসেবীকে কারাদন্ড ও
আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা
আক্তার।

এ সময় উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদক কারবারি তোফাজ্জল
হোসেন (৫০) কে ৫০ গ্রাম গাঁজা বহনের অপরাধে ৫ মাস কারদন্ড ও ৫০০ টাকা
জরিমানা করা হয়। একই গ্রামের মিঠু (৫২) নামে এক ব্যক্তি বাড়ি থেকে ১ কেজি
গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা রাখার অপরাধে মিঠুকে ১ বছরের জেল ও ৫ হাজার
টাকা আর্থিক জরিমানা করা হয়।

অপদিকে উপজেলার জগন্নাথ পট্রি থেকে ছাত্র রাজিব হোসেন (১৯), কামারগাঁও
এলাকার রনি (১৯), সিংপাড়ার গ্রাম থেকে শেখ আব্দুল্লাহ (১৮) ও ইমন শেখ (১৮)
কে মাদকসেবন করার অপরাধে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড ও ২শ’ করে টাকা
জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীনগর উপজেলা নির্বাহী
অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব হোসেন, পরিদর্শক অফিসার জয়নাল
আবেদীনসহ অন্যান্য সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net