1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কটিয়াদী রক্তদান সমিতিকে বন বিভাগের তিন হাজার চারা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

কটিয়াদী রক্তদান সমিতিকে বন বিভাগের তিন হাজার চারা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৭২৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বন বিভাগের চারা বিতরণ ও রোপণ কর্মসূচীর আওতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমিতিকে তিন হাজার চারা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে কটিয়াদী রক্তদান সমিতির নেতৃবৃন্দের হাতে এসব চারা হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, উপজেলা বন কর্মকর্তা কবি হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর বোরহান উদ্দিন আহমেদ, রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, কবি আব্দুল্লাহ আল মামুন, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, আশিকুর রহমান শাওন, আশরাফিজুর রহমান হৃদয় প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘এসো সবুজ পৃথিবী গড়ি’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতি প্রতি বছর সবুজায়ন নামে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে থাকে।

এই কর্মসূচীর মাধ্যমে সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, জনগুরুত্বপূর্ণ স্থান এবং রাস্তার পাশে ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন জাতের চারা রোপণ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net