1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে দখলবাজদের হামলায় নারীসহ আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

শ্রীনগরে দখলবাজদের হামলায় নারীসহ আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭০১ বার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে দখলবাজদের হামলায় নারী সহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার হাজী কাসেম আলীর পুত্র বদিউজ্জামান বাবু শতাধিক ভাড়াটিয়া লোক নিয়ে একই এলাকার আলী হোসেনের জায়গা দখল করতে আসে। এসময় আলী হোসেনের বাড়ির লোকজন দখলে বাঁধা প্রদান করায় বাবুর লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় নারী সহ ওই বাড়ীর ৬ জন আহত হয়।

আলী হোসেনের পুত্র মো. জয়নাল বলেন, বাবুর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী বেশ কিছু দিন ধরে তাদের বসত বাড়ি দখলের পায়তারা করছে। বিষয়টি টের পেয়ে আলালতে আবেদন করলে আদালত নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা অমান্য করে বাবুর নেতৃত্বে সবুজ শেখ, আলমগীর, খলিল, রাহাত, রাকিবসহ শতাধিক লোক হামলা চালিয়ে আলী হোসেনের স্ত্রী রবেদা বেগম (৬৫), কন্যা জিয়াসমিন (২৯), আব্দুল খালেক বেপারীর স্ত্রী ইয়ারুন বেগম (৬০), পুত্র মানিক (৩০), আব্দুল ওহাবের স্ত্রী লিপি (৩১), জয়নালের স্ত্রী নুরজাহান (৩০) কে মারধর করে। পরে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এব্যাপারে বাবুর পক্ষের লোক সবুজ শেখ সাংবাদিকদের জানায়, হামলার বিষয়টি সঠিক নয়। ওয়ারিশ বলে প্রাপ্ত সম্পত্তি গ্রাস করার জন্য জয়নাল গং উল্টো পায়তারা করছে।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মুনিষ সরকার বলেন, দুই পক্ষই পাল্টা পাল্টি অেিভযোগ দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net