1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত-১.আহত-১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত-১.আহত-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫৪০ বার

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় উপজেলায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি ব্রাশ ফায়ারে মা নিহত ও ছেলে আহত হয়েছে। শনিবার (১৫আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার বাবুছড়ার সোনা মিয়ার টিলার ৮১২ বাঙ্গালী পরিবারের ভূমি রক্ষা কমিটির সভাপতি মোঃ আবদুল মালেকের বাড়ীতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মোঃ আঃ মালেক বলেন, ঘুমন্ত অবস্থায় হঠাৎ গুলি শুরু হয়, আমরা দ্রুত খাট থেকে নিচে নামি। আমার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) এর কোমরে ও ছেলে আবদুল আহাদ (১১) মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর চলে ব্রাশ ফায়ার। আমার সন্তানের মাথায় একটি গুলি লাগে। গুলি থামলে আমি আমার স্ত্রীকে নিয়ে দিঘীনালা সদর হাসপাতালে ভর্তি করি। সে রাঁত ২টার পরে মারা যান। দীর্ঘদিন ধরেই স্থানীয় একটি গ্রুপ তার উপর হামলা করার হুমকি দিয়ে আসছিলো। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

এ ব্যাপারে ইউপিডিএফের বক্তব্য নেয়ার জন্য তাদের প্রেস সেকশনের দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমার
মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। এতে মোর্শেদা ও তার ছেলে মোঃ আহাদ (১০) গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোর্শেদাকে মৃত ঘোষণা করেন। আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা জানা যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net