1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে স্বাচিপের নানা আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে স্বাচিপের নানা আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৭১২ বার

মাহবুবুর রহমান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখা।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন ও ডাঃ মোঃ মাহবুবুর রহমান সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে স্বাচিপ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান,হেপাটাইটিস-বি ভাইরাস স্ক্রিনিং, টিকা প্রদান ও ফ্রি ডায়ালাইসিস সেবার উদ্বোধন করা হয়।

বেলা ১২ টায় নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কনফারেন্স হলে স্বাচিপ নোয়াখালী জেলা ও মেডিকেল কলেজের যৌথ আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মামুনুর রশিদ কিরণ এমপি।

পরে জেলার স্বাস্থ্য বিভাগ ও নোয়াখালী জেলা স্বাচিপের যৌথ আয়োজনে জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএর সভাপতি ডাঃ এম এ নোমান, আমাউমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুছ ছালাম, জেলা স্বাচিপের সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি ডাঃ নুর মোহাম্মদ স্বাচিপ আমাউমেক শাখার আহ্বায়ক ডাঃ আবু নাছের,শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মাহফুজুর রহমান বাবুল সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net