1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁ আ'লীগের নিয়ন্ত্রন; রাজাকারদের হাতে কালাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

সোনারগাঁ আ’লীগের নিয়ন্ত্রন; রাজাকারদের হাতে কালাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫২৮ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে সোনারগাঁ জাদুঘরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সোনারগাঁ আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান কালাম এক আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যতই দিন যাচ্ছে তারা ততই সক্রিয় হচ্ছে। এভাবে চলতে থাকলে সোনারগাঁয়ে আওয়ামীলীগের নেতৃত্ব শুন্য হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্থ হবে দল। সে জন্য তিনি আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আওয়ামীলীগ যখন ক্ষমতায় ছিলনা তখন উপজেলায় ঘুরে কোন নেতা খুঁজে পাওয়া যেত না। দলের দায়িত্ব দেব এমন লোককে বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে পাইনি। আজ দল ক্ষমতায় এখন নেতার অভাব নাই। টাকার জোরে দলের পদপদবী কিনে নিয়ে যাচ্ছে।

আওয়ামীলীগ এখন রাজাকারে ভরে গেছে। এসব রাজাকারের কারণে দলের ত্যাগী নেতারা এখন কোনঠাসা তারা আজ বিরোধী দলের নেতাকর্মীর মতো দলে টিকে আছে। এজন্য তিনি আওয়ামীলীগের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষন করে দলের স্বার্থে ত্যাগী নেতাদের হাতে আওয়ামীলীগের নেতৃত্ব তুলে দেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net