ঢাকা   ০৪:৪৩:১০ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

তিতাসে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৭২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। প্রথমে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজধারন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল হক শান্তি, সাবেক উপজেকা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনউর রশিদ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আসকর, সাবেক নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল পারভেজ সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা হোসাইন, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল মেম্বার, উপজেলা যুবলীগ নেতা মাহফুজ আহমেদ, সাবেক যুবলীগ নেতা নুর নবী সরকার, সোহেল রানা, রফিক সরকার, আবু সাইদ, আক্তার, ছালাম ও শান্তি মিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

আলোচনা সভা শেষে শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সকলের আত্মার মাগফেরাত ওপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি