1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে গাজীপুর ইউনিয়নে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

চুনারুঘাটে গাজীপুর ইউনিয়নে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৬৯২ বার

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ চুনারুঘাটে আলোচনা সভা ও দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়।

গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাষ্টারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ মাষ্টার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উস্তার, ছাত্রলীগ সভাপতি লুৎফুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক মজলিশ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রমজান আলী জাহেদ, কৃষকলীগ আহবায়ক নুরুল ইসলাম রুবেল ও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আলোচনা সভা শেষে ১৯৭৫ এর ১৫ই আগস্টের কালো রাত্রিতে শাহাদাতবরণকারী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net