1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে বনবিট অফিসের পাহাড় কেটে হচ্ছে দোকান-ঘর! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

ঈদগাঁহতে বনবিট অফিসের পাহাড় কেটে হচ্ছে দোকান-ঘর!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৮৩ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁহ কালিরছড়া বনবিট অফিসের পাহাড়টি কেটে নির্মিত হচ্ছে স্থাপনা।

দিনের পর দিন পাহাড় কেটে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করলেও বিটকর্মকর্তাদের চোখে যেন পড়ছে না। সুযোগ পেয়ে দখলবাজরা হয়ে উঠেছে বেপরোয়া।

অপরদিকে সংশ্লিষ্টদের ম্যানেজ করে রাতদিন দখলবাজি চলছে এমনতর অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিরছড়া বন বিটের অফিসের পশ্চিমে মহাসড়কের যাত্রী ছাউনির পেছনের পাহাড়টি কেটে বাড়ি ও দোকান নির্মাণ করছে।

পূর্ব অংশেও চলছে সমানতালে পাহাড় কাটার হিড়িক।
হচ্ছে নতুন নতুন বাড়িঘর। মাটি কেটে তৈরি করেছে রাস্তা। এভাবে প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে বন বিভাগের বিভিন্ন জায়গা।

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় মোটা অংকের বিনিময়ে বনবিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ ও পাহাড় কাটা হচ্ছে।

এসবের সাথে সরকারী দলের কতিপয় নেতার সম্পৃক্ততারও অভিযোগ আসছে। যারা বনকর্তাদের সাথে খুব খাতির রেখে চলেন। আবার দখলবাজদের সাথেও রয়েছে সখ্যতা।

সব মিলিয়ে সরকারি বনভূমি দখলের পেছনে তিনটি শক্তিকে দায়ী করছে এলাকাবাসী।

এ বিষয়ে কালিরছড়া বনবিট কর্মকর্তা কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নুতন এসেছি। সবার সাথে পরিচিত হয়ে ওঠতে পারিনি। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।

তবে কেউ পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net