1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে স্লুইসগেইট ভেঙে লোকালয়ে জোয়ারের পানি, গৃহবন্ধী হাজারো মানুষ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

বাঁশখালীতে স্লুইসগেইট ভেঙে লোকালয়ে জোয়ারের পানি, গৃহবন্ধী হাজারো মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৪৬ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতাঃ সপ্তাহের টানা বারিবর্ষণে জলকদরের জোয়ারের পানিতে তলিয়ে গেল উপজেলার শিলকুপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার হেড পাড়ার অসংখ্য বসতঘর সহ পশ্চিম মনকিচর এলাকার নিম্নাঞ্চলের চাষের জমি, মাছের প্রজেক্ট সহ ব্যবহারের পুকুর। গৃহবন্ধি হয়ে পড়েছে ওই এলাকার হাজার হাজার লোকজন।

বুধবার (১৯ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের ওই এলাকার জালিয়াখালী নতুন বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়কটি অতিবৃষ্টিতে বন্যায় প্লাবিত হয়ে এবং জলকদরের জোয়ারের পানির স্রোতে স্লুইসগেইট ভেঙে সকাল সাড়ে ১১টায় লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে যায় ওই এলাকার হেড পাড়ার অসংখ্য বসতঘর সহ পশ্চিম মনকিচর এলাকার নিম্নাঞ্চল। স্থানীয়রা অাশংকা করছে, এ মুহূর্তে স্লুইসগেইটে বাঁধ নির্মাণ করা না হলে রাতের জোয়ারে বিলীন হয়ে যাবে হেড পাড়ার নিম্নাঞ্চল সহ আশপাশের মনকিচর এলাকা। সড়কের মাঝ বরাবর ভেঙে যাওয়ায় পশ্চিম মনকিচরের সাথে জালিয়াখালী বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এতে জনজীবন দূর্বিসহ হয়ে পড়বে।

স্থানীয় মৎস্যচাষী সাহাব উদ্দিন জানান, ‘জোয়ারের পানিতে তলিয়ে গেছে আমার মাছের ৫টি প্রজেক্ট। পোনা চাষের প্রজেক্ট সহ ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমার রুজিরোজগারে সহায় সম্বল মাছের প্রজেক্ট ও বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নিল জোয়ারের পানি।’

মুহাম্মদ নবী ও মু. শফি জানান, ‘সকালে স্লুইসগেইট ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে যায় হেডপাড়ার নির্মাঞ্চল। এতে আমাদের বসতঘরে পানি ডুকে। আমরা গৃহবন্ধী হয়ে পড়েছি। খুব শিগ্রই তারা স্লুইসগেইটে বাঁধ নির্মাণের জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।’

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, ‘বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল হয়। আজকে জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যায় আমার এলাকাটি। জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে না পারলে এতে মনকিরচর নতুন বাজার, শিলকুপ ইউনিয়ন পরিষদ, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, স্থানীয় মসজিদ সহ অনেক ফসলি জমি পানিতে তলিয়ে যাবে।

শিলকুপ ইউপির চেয়ারম্যান মুহাম্মদ মহসিন জানান, ‘লোকলয়ে জোয়ারের পানি প্রবেশের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুরকে দ্রুত বাঁধ নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net