ঢাকা   ০১:১৪:৩৬ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

চকরিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করোনা পরিস্থিতির আলোকে সংক্ষিপ্ত পরিসরে বুধবার ১৯আগস্ট বিকাল ৪টায় শহরের একটি চাইনীজ রেস্তোঁরা চত্ত্বরে সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাষ্টিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আনসারুল ইসলাম বাবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক নুরুল আবছার আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল আমিন এবং জাতীয়তাবাদী দল বিএনপিসহ অংগ ও সংযোগি সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি