1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ছাত্রলীগের মাসব্যপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

তিতাসে ছাত্রলীগের মাসব্যপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৮২৬ বার

“মুজিব শতবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে তিতাস উপজেলায় মাসব্যপী বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির।

বৃক্ষরোপন কালে ছাত্রলীগ নেতা ফরহাদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী’র ১ কোটি বৃক্ষরোপণের মহৎ অঙ্গীকারকে সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর সার্বিকতত্ত্বাবধায়নে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ’র উদ্যোগে তিতাস উপজেলা ছাত্রলীগ মাসব্যাপী ৫ হাজার বৃক্ষরোপণ করবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাতেম তাই, তিতাস উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পাভেল মাহমুদ, সারোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net