ঢাকা   ০৫:৩৮:৪৭ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

টেকনাফ ও কক্সবাজার সদরের দুই ওসিকে বদলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৮০৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ থানার নবনিযুক্ত ওসি আবুল ফয়সল ও কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানকে বদলি করা হয়েছে।

আলোচিত টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. আবুল ফয়সল।

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

এদিকে, থানা হাজতে এক আসামি মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির।

এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওসি’র শূন্য পদে শাহাজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছিলেন খাইরুজ্জামান।

গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের এক আদেশে এ পদে নিযুক্ত করা হয়েছিলো তাকে। আর তার দুইদিন পরই আবারো বদলি হলেন তিনি।

কি কারণে তাদের বদলি করা হয়েছে তা জানা যায়নি। টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে এপিবিএনে ও কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি