1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিতাসে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৬২ বার

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহতদের স্মরণে সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তিতাস উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার গাজীপুরে অবস্থিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃশরিফুল ইসলাম, তিতাস উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সারোয়ার হোসেন, পাভেল প্রধান, রফিক হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক এমরান হোসেন, মিজানুর রহমান, বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারন সম্পাদক মাসুম হোসেন,নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও গাজীপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তুহিন ফকিরসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।

আলোচনা শেষে ২১ আগস্ট গেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net