1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি স্থায়ী কমিটিতে শূন্য চার পদ- এই শূন্য চার পদে প্রত্যাশী বিএনপির একঝাঁক নেতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

বিএনপি স্থায়ী কমিটিতে শূন্য চার পদ- এই শূন্য চার পদে প্রত্যাশী বিএনপির একঝাঁক নেতা

বিশেষ সংবাদ – মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৭৫ বার

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে এখনো চারটি পদ শূন্য। দলের একঝাঁক নেতা ওই পদের জন্য প্রত্যাশী। অনেকেই ভিতরে ভিতরে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লন্ডনে ও নানাভাবে যোগাযোগ করছেন কেউ কেউ। যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করে তারেক রহমান ওই শূন্য চার পদ পূরণ করতে পারবেন বলে জানা গেছে ।
দলের নির্ভরযোগ্য এক সূত্রে জানান, খুব শিঘ্রই অন্তত দুজন নেতাকে বর্তমানে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। এতে যে দুজন চুড়ান্ত ফাইনাল নিশ্চিত করা হয়েছে তারা হচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দীন আহমদ ও মোঃ শাহজাহান। এই দুইজনকে মুল্যায়ন করা হচ্ছে দুই তিনটি গুরুত্বপূর্ণ কাজের কারণে। এ ক্ষেত্রে দুর্দিনে যারা বিএনপি বিশেষ করে জিরা পরিবারের পাশে ছিলেন এবং নানা প্রতিকুল পরিবেশে ও দল ছাড়বেন না এমন পরীক্ষিত নেতাই যাবেন এই গুরুত্বপূর্ণ জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে। তৃণমূল থেকে রাজনীতি করে আসা ত্যাগী নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে বেশি অগ্রাধিকার ভিত্তিতে।
অন্য দিকে কিছু বিষয় তারুণ্য কিংবা জ্যেষ্টতা বিবেচনা করা হবে না বলে জানা গেছে।

অপরদিকে জানা যায় জাতীয় স্থায়ী কমিটিতে আরও যারা সর্বোচ্চ ভাবে এগিয়ে আছেন তাদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শিগগিরই শূন্য চার পদের মধ্যে দুজনকেই চুড়ান্ত ফাইনাল নিশ্চিত করা হয়েছে। তারা হচ্ছেন সে ক্ষেত্রে বরিশাল এলাকা থেকে একজন ও নোয়াখালী এলাকা থেকে একজন। এ প্রসঙ্গে আজ সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে জাতীয় স্থায়ী কমিটির শূন্যপদ গুলো যে কোনো মুহুর্তে পূরণ করতে পারবেন । দলের আরও বেশ কিছু শূন্যপদ রয়েছে। সেগুলোও পূরণ করতে পারবেন তারা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি শোনেছি জাতীয় স্থায়ী কমিটির শূন্য চার পদ এর মধ্যে দুজনকে চুড়ান্ত ফাইনাল নিশ্চিত করা হয়েছে। এবিষয়ে নাম প্রকাশ করতে অনিহা বোধ করেন।

জানা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মোট সদস্য ১৯। এর মধ্যে মৃত্যুবরণ ও পদত্যাগের পর এখন স্থায়ী কমিটিতে রয়েছেন সদস্য ১৫ জন। মারা গেছেন বয়োজ্যেষ্ঠ সিনিয়র নেতা তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, ও এম কে আনোয়ার । আর রাজনীতি থেকে অবসর নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ( অবঃ) মাহবুবুর রহমান । বর্তমানে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন – বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ও সালাহউদ্দীন আহমেদ। এতে নতুন করে কমিটিতে যুক্ত হয়েছেন কিছুদিন আগে সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

জাতীয় স্থায়ী কমিটির ১ নম্বর সদস্য বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য জামিনে মুক্তি পেয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন। শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ায় তাঁর এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা রয়েছে । অপরদিকে জাতীয় স্থায়ী কমিটির ২ নম্বর সদস্য তারেক রহমান প্রায় এক যুগ ধরে লন্ডনে অবস্থান করছেন। অবশ্য তিনি স্কাইপ বা জুমে দলের সকল কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে নিয়মিত স্কাইপে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যুক্ত হন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত বৈঠক গুলো। এদিকে জাতীয় স্থায়ী কমিটির ১০ নম্বর সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ । এছাড়াও জাতীয় স্থায়ী কমিটির ১৯ নম্বর সদস্য সালাহউদ্দীন আহমেদ দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে রয়েছেন। ২০১৫ সালের বিএনপির অনিদিষ্টকালের অবরোধ – হরতাল কর্মসূচি চলাকালে তিনি নিখোঁজ হন। এতে বেশ কয়েকমাস পর শিলংয়ে তার হদিস মিললে ও অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার করে শিলং থানা পুলিশ। পরে মামলায় জিতলেও আপিল নিষ্পত্তি না হওয়ায় তিনি শিলংয়েই বর্তমানে থাকতে হচ্ছে তাকে।

শুধু জাতীয় স্থায়ী কমিটিতে নয়, দলের ভাইস চেয়ারম্যান এর পাঁচটি পদ ও ফাঁকা রয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন এবং একজনকে বহিষ্কার করা হয়েছে, একজন পদত্যাগ করেছেন। এসব শূন্যপদে প্রত্যাশিত হিসেবে দৌড়ঝাঁপ করছেন বিএনপির মধ্যসারির অনেক নেতা। এছাড়াও মৃত্যুবরণ সহ নানা কারণে আরও বেশ কয়েকটি উপদেষ্টা পদও শূন্য। অন্যদিকে নির্বাহী কমিটিতে ও ফাঁকা রয়েছে বেশ কিছু পদ। সব মিলিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মৃত্যু, পদত্যাগ, ও বহিষ্কারের কারণে সর্বমোট ৪০ টি পদ শূন্য রয়েছে। এগুলো পর্যায়ক্রমে পূরণ করা,হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net