1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে জলাবদ্ধতা, হাটু পানি পেরিয়ে লাশ দাফন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

কক্সবাজারে জলাবদ্ধতা, হাটু পানি পেরিয়ে লাশ দাফন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৭৫ বার

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সদর উপজেলা গেইট পর্যন্ত সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ যাচ্ছে না।

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই ডুবছে এই সড়ক। আর একবার বৃষ্টি হলেই সেই পানি সরতে সময় লেগে যায় কয়েকদিন।

ফলে দুর্ভোগের শেষ নেই যানবাহন চালক ও পথচারীদের। এ সময় কেউ মারা গেলে জানাযা ও লাশ দাফনে ভোগান্তির শেষ থাকে না।
এমনই ঘটনা ঘটেছে রোববার (২৩ আগস্ট) সকালে।

কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ডিককুল গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক মো. মিজানুর রহমানের পিতা আবদুল হকের লাশ দাফন ও জানাযার জন্য স্থানীয় বাস টার্মিনালস্থ কেন্দ্রীয় কবরস্থান মাঠে নিয়ে যাওয়ার সময় জলাবদ্ধতার কারণে মুশকিলে পড়তে হয় স্বজনদের।

হাঁটু পানি পেরিয়ে তাদের লাশ নিয়ে যেতে হয়েছে। এ সময় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ডিককুল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হাশেম আলী অনেকটা ক্ষোভের সঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে বাস টার্মিনাল থেকে উপজেলা গেইট পর্যন্ত সড়কে ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার না হওয়ায় খেসারত দিচ্ছে স্থানীয় লোকজন।

একটু বৃষ্টি হলেই সড়কটি হাঁটু পানিতে ডুবে যায়। এখানকার লোকজন এক প্রকার পানিবন্দি হয়ে পড়ে। যান চলাচলে বিঘ্ন ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net