1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বেইলী ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

গাইবান্ধায় বেইলী ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৬০৮ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব ছালুয়া এলাকায় গতকাল সোমবার সকালে কালিরবাজার-বাদিয়াখালী সড়কে বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে চালক জাহাঙ্গীর আলম (৪৫) ঘটনাস্থলেই নিহত ও হেলপার তরিকুল ইসলাম আহত হয়। নিহত জাঙ্গাহীরের বাড়ি রাজবাড়ি জেলার সজলকান্দি গ্রামে এবং আহত তরিকুল ইসলাম নিহত জাহাঙ্গীরের ভাতিজা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ৭শ’ বস্তা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ফুলছড়ির কালিরবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি পূর্বছালুয়ায় (জোড় পলতা) বেইলি ব্রিজটির উপর উঠলে হঠাৎ করেই ব্রিজটির পশ্চিম অংশ ভেঙে পড়ে এবং ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত ট্রাক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে নিহত চালকের লাশ ও আহত হেলপার তরিকুল ইসলামকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরবর্তীতে ট্রাকটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net