1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামইরহাটে ছাগলসহ দুই চোর আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা

ধামইরহাটে ছাগলসহ দুই চোর আটক

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৩৯ বার

নওগাঁর ধামইরহাটে ইজি বাইকে করে ছাগল চুরি কালে দুই চোরকে আটক করেছে বিট পুলিশ। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান ২৮ আগস্ট দুপুর ১২ টার দিকে রসপুর এলাকায় কিছু ছাগল রাস্তার পাশে ঘাষ খাচ্ছিল। এমন সময় একটি ইজি বাইকে থাকা বেশ কয়েকজন চোর দ্রুত ২টি ছাগল চুরি করে ইজি বাইকের ভেতরে নেয়, একই কায়দায় কাটনা এলাকা থেকে ১টি ছাগল চুরি করে গাড়িতে নিলে ছাগল মালিক কাটনা গ্রামের মজিবর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন তা দেখতে পেয়ে ওই ইজি বাইককে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে।

মুঠোফোনে ঘটনাটি জানাজানি হলে ছাগল মালিক ও বিট পুলিশের সহযোগিতায় দুপুর ১ টার দিকে ধামইরহাট ঘুকসি ব্রিজ থেকে ৩টি ছাগলসহ পত্নীতলার উপজেলার পাটিআমলাই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ও ধামইরহাট উপজেলার ফতেপুর (চানপুর) গ্রামের আব্বাস আলীর ছেলে জাহাঙ্গীর আলম নাহিদ কে পৌরসভার ৩নং বিট পুলিশ কার্যালয়ে আনা হয়। পরে স্থানীয়দের স্বাক্ষাতে বিট কার্যালয়ে ছাগল চুরির কথা আটক দুই চোর স্বীকার করেন। এ সময় পৌরসভার কাউন্সিলর আব্দুল হাকিম, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি আবু হোসেন, ব্যবসায়ী মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

চকময়রাম গ্রামের আবাসিক এলাকায় গৃহকর্তারা গরু চুরির আতংক থাকেন।গৃহকর্তা আবু সাইদ জানান, বিট পুলিশ কার্যালয় স্থাপনের পর এই এলাকায় অনেকটাই স্বস্থি ফিরে এসেছে।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ছাগল চুরির বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হবে এবং উপজেলার প্রতিটি এলাকায় স্থাপিত বিট পুলিশ কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও পুলিশি সেবা আরও মানুষের দৌড় গোড়ায় পৌছানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net