ঢাকা   ০৭:৫৫:৪৪ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

খুটাখালীতে কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালীতে কুয়ার পানিতে ডুবে তানজিদুর রহমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ পুর্ব নয়াপাড়া থমতলা নামক এলাকায় কুয়ার পানিতে ডুবে শিশুর এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত হওয়া শিশু তানজিদুর রহমান ওই এলাকার এখলাছুর রহমানের ছেলে ও স্থানীয় নুরানী মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার দুপুরে শিশু তানজিদুর রহমান ইউনিয়নের দক্ষিণ পুর্ব নয়াপাড়া থমতলা এলাকায় সহপাটিদের সাথে খেলা করতে গিয়ে অসাবধানবশত কুয়ার পানিতে পড়ে যায়।

কুয়ার পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে।
তাৎক্ষনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দীন কুয়ার পানিতে ডুবে নিহত হওয়া শিশু তানজিদুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি